চোলাই মদসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদারহাট এলাকা থেকে গত শুক্রবার রাতে ৩০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার এলাকার রামধন দাশ (২০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার রণি দাশ (২১)। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ কেরানীহাট-বান্দরবান সড়কের দস্তিদারহাট এলাকার পশ্চিম পাশের সেতুর কাছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরোজ তারেক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।