প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল মঙ্গলবার ৩০ লিটার চোলাই মদসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীরা হলেন বান্দরবানের লামা উপজেলার মাচাই প্রু মার্মা (৫৫) ও হ্লাচা প্রু মার্মা (২৩)। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার জানান, ওই দুই নারী গাড়ি থেকে নামার পর তাঁদের ব্যাগ তল্লাশি করে এসব মদ উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।