চোলাই মদসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া এলাকা থেকে ১০০০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের শঙ্খ নদীর ভোরবাজার ঘাটে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ওই মদ জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন চন্দনাইশের দোহাজারী এলাকার মোরশেদুল ইসলাম (২৪) ও সাতকানিয়ার পূর্ব কাঠগড় এলাকার মো. জহির উদ্দিন (২৩)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।