চোলাই মদসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ ৮০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের রাখাইনপাড়া এলাকার মং ইয়াং রাখাইন (৫০) ও মং মং মার্মা (৪৫) এবং হারবাং ইউনিয়নের বড়ুয়াপাড়ার সুবল বড়ুয়া (৪৫)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মং ইয়াং রাখাইন ও মং মং মার্মার কাছ থেকে ৬০ লিটার এবং সুবল বড়ুয়ার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। ওসি জানান, গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।