প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকা থেকে গত সোমবার রাতে ৪০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকার আয়ুব খান (৩৩) ও বোরহান উদ্দিন (২২) এবং দোহাজারী বার্মা কলোনি এলাকার মোহাম্মদ ইদ্রিছ (২১)। পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি বান্দরবান থেকে চোলাই মদ এনে বিক্রির জন্য চন্দনাইশ উপজেলার এলাহাবাদে নিয়ে যাচ্ছিলেন। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।