প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকা থেকে গত শুক্রবার রাতে ৫০ লিটার চোলাই মদসহ মিজানুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মালুমঘাট রিজার্ভপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। চকরিয়া থানার উপপুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেনের সহযোগিতায় ৫০ লিটার চোলাই মদসহ মিজানকে গ্রেপ্তার করা হয়।