প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার রূপারচর গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ১৫ হাজার লিটার মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে রূপারচর গ্রামের রবিউল, হাসমত, আকমত, আক্কাস, মহিলসহ সাতজনের বাড়িতে অভিযান চালায় নবাবগঞ্জ থানার পুলিশের একটি দল। এ সময় বাড়ির আশপাশের ডোবা ও কাশবনের ভেতরে মাটির নিচ থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। তবে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছেন।