চৌদ্দগ্রামে যুবককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে দেলোয়ার হোসেন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি গোবিন্দপুর গ্রামের শহিদ উল্যাহর ছেলে।
পুলিশ, নিহত দেলোয়ারের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে দেলোয়ার পার্শ্ববর্তী বাঙ্গড্ডা বাজারে হা-ডু-ডু খেলা দেখে বাড়ি ফেরেন। এরপর তিনি তাঁর কক্ষে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পাশের ঘরের মোহন মিয়া ওই কক্ষের দরজা খোলা পেয়ে ঢোকেন। এরপর তিনি দেখতে পান ঘরের মেঝেতে দেলোয়ারের লাশ পড়ে আছে। এ সময় তিনি লাশ দেখে চিৎকার দিলে পরিবারে লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।