প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হাটহাজারী কলেজ গেট এলাকায় এক প্রতিবাদ সমাবেশ থেকে বাসায় ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, থানা এলাকায় দুটি গাড়ি ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।