চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শেষে বাড়ি ফেরার সময় জামায়াত-সমর্থিত এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ইব্রাহিমের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় উসকানি ও জামায়াত-শিবিরকে অর্থের জোগান দেওয়া এবং সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ আছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|