প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র ও মাদকসহ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। কাজিপুর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, গতকাল শুক্রবার ভোরে নিজ গ্রামের বাড়ি মেছরা ইউনিয়নের নিয়োগীবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বিছানার নিচ ও আলমারি থেকে একটি কাটা রাইফেল, একটি রাইফেলের বেয়নেট, ১৫টি গুলি, সাতটি রামদা, ইয়াবার ১১টি বড়ি ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|