চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা গোলাম রোকবানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোলাম রোকবানী জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল পদে আছেন। জকিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে একাধিক মামলা আছে।