প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সোহরার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘাটাইল থানার ওসি কামাল হোসেন বলেন, শামীমা ইসলাম নামের একজন আইনজীবী গত ২৫ ডিসেম্বর ঘাটাইল থানায় সোহরাব হোসেনকে আসামি করে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও ভূমি দখলের অভিযোগে মামলা করেন। এই মামলায় সোহরাবকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।