চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও কুশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, আবু রায়হান জামায়াতের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে নিউমার্কেট এলাকায় একটি দোকানে বসে বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে সদর থানায় নাশকতা সৃষ্টির অভিযোগ দুটি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|