চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমির ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মো. আবদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। খানসামা থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে ভেড়ভেড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই থানার ওসি কৃষ্ণ সরকার বলেন, তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ভোটকেন্দ্র ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। ভোটকেন্দ্র ভাঙচুরের মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় আবদুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।