চেয়ারম্যান বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শরিফা আহমদ স্বাক্ষরিত আদেশের চিঠিটি গত রোববার টুঙ্গিপাড়া ইউএনওর হাতে পৌঁছায়।