চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেনকে (৩৫) দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়া পৌর এলাকার সানিলা মহল্লায় এ ঘটনাটি ঘটে। তাঁকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারুক হোসেনের স্ত্রী সায়মা খাতুন বলেন, হামলায় তাঁর স্বামীর বাম পা ও বাম হাত ভেঙে গেছে এবং ধারালো অস্ত্রের আঘাতে শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
বেড়া মডেল থানার ওসি মোতালেব হোসেন বলেন, আওয়ামী লীগের স্থানীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে।