প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে লক্ষ্য করে বোমা ফাটিয়ে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের কুয়েতপ্রবাসী হাসপাতালের সামনে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া-তুষখালী সড়কের উত্তর দিক দিয়ে দুটি মোটরসাইকেলে ছয় ব্যক্তি ইসরাত মেডিকেল হলের সামনে এসে প্রথমে একটি বোমা ফাটায়। এরপর নাসির হোসেনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে দুটি গুলি ছুড়ে। এ সময় নাসির হোসেন ও তাঁর পাশে থাকা বন্ধুরা মেঝেতে লুটিয়ে পড়লে গুলি লক্ষ্যচ্যুত হয়।