চেয়ারম্যানের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গত সোমবার রাত নয়টার দিকে শহরের পুরোনো পৌর ভবনের সামনে তিনি এ হামলার শিকার হন। গুরুতর অবস্থায় কামরুজ্জামানকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর ওই রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। কামরুজ্জামান জানান, রাতে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। এরপর এলোপাতাড়ি মারধর করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে 

নিয়ে যান।