চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের বলেশ্বর নদ-তীরবর্তী বেড়িবাঁধের ওপর লাগানো পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিনটি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে গাছগুলো জব্দ করেছে পুলিশ।
উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই বশির আহমেদ লোকজন নিয়ে গাছগুলো কেটে নিয়েছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
বশির আহমেদ গাছ কাটার কথা স্বীকার করে সাংবাদিকদের সংবাদ না দেওয়ার জন্য অনুরোধ করেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সম্প্রতি খেজুরবাড়িয়া গ্রামের বেড়িবাঁধের ওপর লাগানো একটি বাবলাগাছ ও দুটি আকাশমণিগাছ কেটে নেন বশির আহমেদ।