প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ার চর আলগীসংলগ্ন পায়রা নদীতে গতকাল শনিবার সকালে ডুবোচরে আটকে পড়া চোরাই সুন্দরী কাঠবোঝাই একটি ট্রলার আটক করেছে পুলিশ। স্বরূপকাঠিতে পাচারের উদ্দেশ্যে ওই কাঠগুলো নেওয়া হচ্ছিল বলে পুলিশের ধারণা। স্থানীয়রা জানান, গভীর রাতে পায়রা নদীতে ভাটার সময় কাঠবোঝাই এফবি মারিয়া নামের ট্রলারটি ডুবোচরে আটকে পড়ে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ট্রলারের মাঝি-মাল্লারা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ট্রলার থেকে বেশির ভাগ গাছ লুট করে নিয়ে যায়। দুমকি থানার ওসি আজম খান ফারুকী বলেন, ট্রলারে এখনো বেশ কিছু কাঠ আছে ট্রলারের মালিকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।