চোরাই গরুসহ ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারে ১৬টি চোরাই গরু উদ্ধার করেছে ডোমার থানা-পুলিশ। এ সময় চোরাই গরু বেচাকেনার অভিযোগে মোমিনুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীকে আটক করা হয়। গত বুধবার সকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বাবুরডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার ও ওই ব্যবসায়ীকে আটক করে পুলিশ। মোমিনুল ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে। ডোমার থানার উপপরির্দশক নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ১৬টি গরুর মধ্যে ১২টি গরুর মালিককে পাওয়া গেছে। তাঁদের কাছে ওই ১২টি গরু হস্তান্তর করা হয়েছে। বাকি চারটি গরুর মালিকানা কেউ দাবি না করায় হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় মোমিনুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।