চোরাই পাথরসহ ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথর পাচারের অভিযোগে এক ব্যক্তিসহ ট্রাক আটক করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে পাথরবোঝাই ট্রাক রেখে এক আটক ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। খনির ডিজিএম মনোয়ার হোসেন জানান, কয়েকজন কর্মকর্তাসহ তিনি দেখতে পান পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে পাথর বোঝাই করা হচ্ছে। এ সময় মালিকসহ ট্রাকটি মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। ফাঁড়ির ইনচার্জ মোছাদ্দেক হোসেন ট্রাক আটকের কথা স্বীকার করলেও কাউকে আটক করা হয়নি বলে দাবি করেন।