চোরাই মুঠোফোন ও ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরাই মুঠোফোন ও ইয়াবাসহ চট্টগ্রামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের চকবাজার কাপাসগোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। দুই ভাই হলেন মজিবুল আলম খান ও নুরুল আবছার খান।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া প্রথম আলোকে জানান, গ্রেপ্তার দুই ভাই ছিনতাইকারী চক্রের সদস্য। তারা কাপাসগোলা থেকে বহদ্দারহাট এলাকা পর্যন্ত ছিনতাই করে।
এ ছাড়া ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে মুঠোফোন কিনে তা বিক্রি করে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে দুই ভাইকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই করা ৩৬টি মুঠোফোন ও ৭০টি ইয়াবা বড়িও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।