চোরাই সন্দেহে ২৩৪ বস্তা চাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে চোরাই সন্দেহে ২৩৪ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জামনগর গ্রামের এক দোকান মালিকের বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন দোকানমালিক আতাউর রহমান (৩২) ও সোলাকুড়ি গ্রামের মেছের আলী শেখ (৩৫)।
পুলিশ জানায়, উপজেলার জামনগর গ্রামের দোকানদার আতাউর রহমানের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করে। চালের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
শেরপুর থানার এসআই রাজু কামাল জানান, প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে। বস্তার গায়ে ‘সেঞ্চুরি ব্র্যান্ড এক নম্বর আটাশ সিদ্ধ চাল’। কিন্তু বস্তার ভেতরে রয়েছে স্বর্ণা জাতের চাল।