চোরাই সরঞ্জামসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার, মিটার, সাইকেল ও অন্যান্য সামগ্রীসহ সাত যুবককে আটক করেছে র্যা ব। র্যা ব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত সোমবার রাতভর অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে র্যা ব-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে শহরের তারাপাশা এলাকা থেকে বৈদ্যুতিক সামগ্রী চোর দলের সদস্য সানাউল্লাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের আটক করা হয়। আটককৃত অন্যরা হচ্ছে: ভাঙারি দোকানের মালিক আলাউদ্দিন (৪৫), চোরাই বৈদ্যুতিক সামগ্রী বিক্রেতা ফখরুল আলম (৪২), চোরাই সাইকেল বিক্রেতা মো. আল আমিন (২৬), মো. রাজীব (২০), খলিল উল্লাহ (২০) ও রাসেল মিয়া (২০)।