চোরে না শুনে ধর্মের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমার নামাজের কারণে রাস্তায় মানুষের উপস্থিতি কম ছিল। চুরির জন্য ঠিক এই সময়কেই বেছে নিল তারা। অবশ্য কপাল মন্দ। পালিয়ে যাওয়ার সময় ধরা পড়া একজনকে পিটিয়ে আহত করেছে জনতা।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের জামালখান এলাকায় একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে চুরির চেষ্টা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানিয়েছেন, ছুটির দিনে র্যাং গস ইলেকট্রনিকসের শোরুমটি তালাবদ্ধ ছিল। জুমার নামাজের সময় চোরচক্রের চার সদস্য ওই শোরুমে চুরি করতে যায়। এদের মধ্যে একজন শাটারের তালা খুলে ভেতরে ঢোকে। বাকি তিনজন বাইরে থেকে পাহারা দিচ্ছিল। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে গেলে পালানোর সময় একজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আর শোরুমের ভেতর থেকে টাকাসহ মো. হৃদয় নামের একজনকে আটক করা হয়েছে।