প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রাম থেকে গতকাল ভোরে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কামতা গ্রামের সেন্টু মিয়া (৪৮) ও ঢাকার ধামরাইয়ের রবিন হোসেন (৩০)। পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে পুলিশ কামতা গ্রামে সেন্টু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এরপর ওই বাড়ি থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ওই দুজনকে আটক করা হয়। সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।