চোলাই মদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোটকুমিরা এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে মদ বিক্রির অভিযোগে মিনু বেগম (৫৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, মিনুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আটটি মামলা আছে। র্যাব-৭–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিনুর বাড়িতে অভিযান চালায় র্যাব। তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ১০০ লিটার চোলাই মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।