চোলাই মদ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত একটি অটোরিকশাসহ আজমত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আজমত আলী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছেন। গতকাল দুপুরে বড় গোবিন্দপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার ও আজমত আলীকে আটক করা হয়। কালিয়াকৈর থানার এসআই মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।