চৌগাছায় দুই রাতে ১৭টি গরু চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছা উপজেলায় পরপর দুই রাতে কৃষকের ১৭টি গর চুরি হয়েছে। গত রবি ও সোমবার রাতে চুরির ঘটনাগুলো ঘটে।
কৃষকেরা বলেন, রোববার রাতে চোরেরা উপজেলার দুর্গাবরকাঠি গ্রামের সামছুল হকের দুটি, একই গ্রামের বাকি বিল্লাহর দুটি ও রানিয়ালী গ্রামের ভজন রায়ের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। সোমবার রাতে চোরেরা সলুয়া গ্রামের সিরাজুল ইসলামের চারটি, মশিয়ার রহমানের দুটি এবং ওয়াসিমের চারটি গরু চুরি করে নিয়ে যায়।
দুর্গাবরকাঠি গ্রামের সামছুল হক বলেন, ‘রোববার রাতে আমার দুটি এবং আমার ভাইয়ের ছেলে বাকি বিল্লাহর দুটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে।’
চৌগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিপনুর রহমান বলেন, ‘গরু চুরির ব্যাপারে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’