চড় মারায় শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার কাঠমিস্ত্রি রাসেল আহমেদকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী রুশনা বেগম। গত বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, চড় মারায় তিনি তাঁর স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
রাসেলের বাড়ি বালাগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামে। গত শুক্রবার সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলীভোগ গ্রামের রুশনা বেগমের (১৯) সঙ্গে রাসেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুশনা স্বামীর সঙ্গে সিলেট নগরের বাগবাড়ি এলাকার নরশিংটিলার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পুলিশ রাসেলের লাশ ওই বাসার সামনে থেকে উদ্ধার করে। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য রুশনাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় রাসেলের বড় ভাই সেলিম আহমেদ বাদী হয়ে রুশনাকে আসামি করে হত্যা মামলা করেছেন। গত বুধবার বিকেলে রুশনাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।