প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের আখালিয়া এলাকার ধোপাছড়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে মহানগরের জালালাবাদ থানার পুলিশ। গতকাল রোববার সকাল সাতটার দিকে ছড়ায় এক নারীর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানালে পরে লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে নারীর স্বজনেরা লাশ শনাক্ত করেন। ওই নারীর নাম কাজী মুন্নি (২৭)। তাঁর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায়। আখালিয়া এলাকার নোয়াপাড়ার একটি কলোনিতে বসবাস করতেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানার ওসি আখতার হোসেন বলেন, গত শনিবার রাত ১০টা দিকে বাসা থেকে বের হওয়ার পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।