ছবি তোলায় ক্ষুব্ধ পিওতর, সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির মামলার আসামি জার্মানির নাগরিক পিওতর সিজোফেন আজ সোমবার আদালত চত্বরে এক সাংবাদিককে মারধর করেছেন। ওই সাংবাদিকের মোবাইল ফোনও ভেঙে ফেলেছেন পিওতর।

আজ পিওতরসহ এই মামলার চার আসামিকে আদালতে হাজির করে আট দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিমান্ড আদেশ দেওয়ার পর আদালতের এজলাস থেকে আসামিদের নামিয়ে বাইরে নেওয়া হচ্ছিল। এ সময় পিওতরের ছবি তোলার চেষ্টা করছিলেন ঢাকা ট্রিবিউনের আদালত প্রতিবেদক সানাউল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিকের ওপর চড়াও হন পিওতর। মারধর করার পাশাপাশি সাংবাদিকের মোবাইল ফোনটিও ভেঙে ফেলেন ওই আসামি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মারধরের শিকার সাংবাদিক এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামানের কাছে। উপকমিশনার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান।