ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শুভ দাশ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের পাহাড়তলী চক্ষু হাসপাতাল থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
শুভকে পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন শুভ।