ছবিতে 'জঙ্গি আস্তানায়' অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর আশকোনায় ‘সূর্য ভিলা’ নামের বাড়িতে অভিযানকালে আজ শনিবার দুজন নিহত ও একটি শিশু আহত হয়েছে। আর দুই শিশুকে নিয়ে আত্মসমর্পণ করেছেন দুই নারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলা এই অভিযানের নানা ছবি তুলেছেন জাহিদুল করিম।

সকালে আত্মসমর্পণকারী দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থল থেকে।

ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়।

ঘটনার একপর্যায়ে এক বৃদ্ধাকে ‘সূর্য ভিলা’ বাড়ি থেকে বের করে নিয়ে আসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাড়িটির ছাদে পুলিশের সদস্যদের পাহারা।

দুপুরের দিকে নিচতলার বাসা থেকে একটি মেয়েশিশুকে নিয়ে বের হয়ে আসেন একজন নারী।

বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন ওই নারী।

নিচতলার কক্ষে হঠাৎ ফেটে ওঠে গ্রেনেড।

সোয়াটের সদস্যদের অ্যাকশন।

আশকোনার ‘সূর্য ভিলা’ ও আশপাশের বাড়ির চিত্র।

বাঁশ দিয়ে ঘরের জানালা ভেঙে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছেন সোয়াটের সদস্যরা।

ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।

নিহত নারীর মৃতদেহ পরীক্ষা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

‘সূর্য ভিলা’ বাড়ির বিভিন্ন তলায় থাকা বাসিন্দাদের বের করে নিয়ে আসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।