ছয় কিশোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছয়জন কিশোরকে আটক করা হয়েছে। গত সোমবার রাত নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়। এরা হচ্ছে মো. তৌফিক, মো. মাসুদ, মো. নাহিদ, মেহেদী হাসান, ইয়াছিন মিয়াজী ও আবুল খায়ের। এদের সবার বাড়ি উপজেলা সদরের কলাদী এলাকায়। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করে তাদের ছেড়ে দেয় পুলিশ। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ইউএনও ফারহানা ইসলামের নির্দেশে ওই বখাটেদের আটক করা হয়। বয়স বিবেচনায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এরা ভবিষ্যতে বখাটেপনা না করার লিখিত অঙ্গীকার করেছে।