ছয় কেজি সোনাসহ মালয়েশীয় নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার ছয় কেজি সোনাসহ মালয়েশীয় নারীকে আটক করেছে শুল্ক বিভাগ। আটক হওয়া এই নারীর নাম রাজা বাসনিলা বিনতি রাজা মালেক (৫৩)।
শুল্ক বিভাগের দাবি, বাসনিলা এক কেজি ওজনের ছয়টি সোনার বার তাঁর শরীরের বিভিন্ন অংশে বেঁধে ঢাকায় নিয়ে এসেছিলেন। এসব সোনার মূল্য তিন কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসনিলাকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে আটক করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।