ছয় জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের গহিন থেকে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনী। গত বুধবার সন্ধ্যায় সুন্দরবনের মাথাভাঙ্গা নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের আবুল হোসেন (২৫), সাদ্দাম হোসেন (২২), মানিক গাজী (৫০), মেঘনাথ বাউলিয়া (৩৫), রেজন ফকির (২৫) ও আজগর গাজী (৪৫)। নাম প্রকাশ না করার শর্তে দুজন জেলে জানান, সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে মঙ্গলবার সকালে সুন্দরবনের নদীতে তিনটি নৌকায় আটজন মাছ ধরতে যান। বুধবার সন্ধ্যায় মাথাভাঙ্গা নদীতে মাছ ধরার সময় বনদস্যু রবিউল বাহিনীর পরিচয়ে দুটি নৌকাসহ তাঁদের ছয়জন সঙ্গীকে অপহরণ করা হয়।