প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়ায় একই রাতে পাশাপাশি ছয় দোকানে চুরি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার হাকিমপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সোমবার রাতে দোকানপাট বন্ধ করে দোকানিরা বাড়ি যান। গতকাল মঙ্গলবার সকালে এসে তাঁরা চুরির বিষয়টি টের পান। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।