ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবার নামে প্রতারণাসহ নানা অনিয়মের দায়ে পুরান ঢাকার মিটফোর্ড রোডের চারটি ক্লিনিক ও হাসপাতাল এবং দুটি ব্লাড ব্যাংকের ১৬ জনকে জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে আদালত এই সাজা দেন।
র্যা ব-২-এর একটি দল অভিযানে ভুয়া স্বাক্ষর দিয়ে চিকিৎসা প্রতিবেদন তৈরি, অনভিজ্ঞ লোক দিয়ে রক্ত সংগ্রহসহ বিভিন্ন অনিয়ম পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুনলাইট ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে ৭ লাখ ২০ হাজার টাকা, বাঁধন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চারজনকে ৬ লাখ টাকা, আল-আরাফাত হাসপাতালের তিনজনকে ৩ লাখ টাকা, মিটফোর্ড ব্লাড ট্রান্সফিউশন সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা, পুষ্প ড্রাগের মালিককে ৫০ হাজার টাকা, এবং ডক্টরস ক্লিনিক অ্যান্ড হাসপাতালের তিনজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে বাঁধন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।