ছয় লাখ টাকার হেরোইনসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়ার মিয়াখান এলাকা থেকে হেরোইন বহনের দায়ে মো. আলম (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানায় পুলিশ।
আজ সোমবার দুপরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমকে আটক করে। আলমের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন জানান, আলমের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।