ছাগলনাইয়ায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের একটি বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার গভীর রাতে পূর্ব ছাগলনাইয়া গ্রামের প্রবাসী শাহ আলমের বাড়িতে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর ডাকাতেরা ঘরে লুটপাট চালায়।
গৃহকর্তা শাহ আলমের দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, এ ঘটনায় গৃহকর্তাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।