ছাগলনাইয়ায় ৫ 'ডাকাত' আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া থেকে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। র্যাব এ কথা জানিয়েছে।
র্যাব সূত্র জানায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের বেতাগী রাস্তার মাথায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডাকাত সর্দার মো. একরামুল হকসহ (৩৫) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. দেলোয়ার হোসেন (২৯), মো. জাবেদ ভূঞা (২৪), নিপুণ মজুমদার (২৩) ও মো. শরিফুল ইসলাম (২৬)। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাতটি গুলি, একটি কুড়াল, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করা হবে।