ছাগলের চামড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে গতকাল রোববার ৩১৮টি ছাগলের চামড়া উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২১ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের তেরঘর এলাকার সেগুনবাগান থেকে কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে এসব চামড়া পাওয়া যায়। বেনাপোল বন্দর থানায় একটি জিডির মাধ্যমে বেনাপোল কাস্টমস হাউসে এসব চামড়া জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক আবদুর রহিম বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে চামড়াগুলো বস্তায় ভরে সেখানে জমা করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।