ছাতকে বাসের চাপায় ছাত্রী নিহত, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার ধারণ গ্রামে গতকাল শনিবার সকালে বাসচাপায় সেলিনা বেগম (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

সেলিনা বেগম ছাতক উপজেলার ধারণ গ্রামের কোয়াজ মিয়ার মেয়ে। সে স্থানীয় ধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।