ছাতকে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই ব্যক্তি নিহতের ঘটনায় গত শুক্রবার ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার পীরপুর গ্রামের সেলিম আহমদ, রাজাউর রহমান, শ্যামল আহমদ, আবদুল করিম, আবদুল কুদ্দুছ ও সুলতানা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার দপীরপুর গ্রামের লিলু মিয়া ও ময়না মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিকেল চারটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমে ময়না মিয়ার পক্ষের কবির আহমদ মারা যান। পরে পাঁচটার দিকে ময়না মিয়ার পক্ষের বতু মিয়াও মারা যান।