ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শিক্ষকের প্রহারে মো. আসাদুজ্জামান খান (১২) নামের এক ছাত্র আহত হয়েছে। গত বুধবার সকালে উপজেলার বিল ডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। আসাদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও আহত স্কুলছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিল ডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজয় মিত্র সপ্তম শ্রেণির ক্লাস নেওয়ার সময় ঘুমিয়ে পড়েন। এ সময় কয়েকজন ছাত্র হাসাহাসি করলে বিজন মিত্রের ঘুম ভেঙে যায়। এ ঘটনায় তিনি ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামানকে বেধড়ক মারধর করেন। এতে তার একটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থান ফুলে যায়। এ বিষয়ে বিজয় মিত্র কোনো মন্তব্য করেননি। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|