প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নওগাঁ পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা ফজলে রাব্বি (১৪) নওগাঁ সদরের ফতেপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের আদমদুর্গাপুর (আকিয়াপাড়া) গ্রামের আলাউদ্দিনের ছেলে। আলাউদ্দিন দুবাই থাকেন। ধারণা করা হচ্ছে, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাকে সোমবার বিদ্যালয় থেকে অপহরণ করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পাচারকারীকে তাকে ফেলে চলে যায়। মঙ্গলবার বিকেলে বিজিবির টহল দল ছেলেটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে চকিলাম ক্যাম্পে পরিবারের লোকজনের কাছে ফজলে রাব্বীকে হস্তান্তর করা হয়।