প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় পারিবারিক কোন্দলের জের ধরে গত শুক্রবার বিকেলে তালোড়ায় এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত কলেজছাত্র খায়রুল আলম (২৩) তালোড়া উত্তরপাড়ার মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমানের ছেলে। খায়রুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সম্মানের ছাত্র। এ ঘটনায় রাতেই মোকলেছুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দেন। অভিযোগে জানা যায়, ঘটনার দিন খায়রুলের বাড়ির সামনেই একই গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের (৩২) সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে আরিফুল সঙ্গে থাকা ছুরি দিয়ে খায়রুলকে আঘাত করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তালোড়ার একটি ক্লিনিকে ভর্তি করান।